মসলা শুধু খাবারের স্বাদ বাড়ায় না। অনেক রকম মসলার অনেক রকম গুণ রয়েছে।






মসলা শুধু খাবারের স্বাদ বাড়ায় না। অনেক রকম মসলার অনেক রকম গুণ রয়েছে।
🔵 লবঙ্গঃ
💠 দাঁতের যন্ত্রণায় উপকারী। পাইরিয়ার ক্ষেত্রে উপকারী।
💠 বমিভাব কমায়।
💠 অরুচি দূর করে। গলা খুসখুস ভাব কমায়। মানসিক শক্তি বাড়ায়।
💠 কাশি কমায়। পেটের ব্যথা দূর করে।
🔵 গোলমরিচঃ
💠 গোলমরিচ অন্ত্রের হাইড্রোক্লোরিক এসিড নিঃসরণ বাড়িয়ে দিয়ে খাবার হজমে সাহায্য করে।
💠 কফ, ঠাণ্ডাজনিত সমস্যা নিরাময় করে।
💠 গোলমরিচের বাইরের আবরণ দেহের চর্বিজাতীয় কোষ ভাঙতে সাহায্য করে। তাই ওজন কমানোর চিকিৎসায় ব্যবহার হয়।
💠 শরীর থেকে ফ্রি রেডিক্যালস বের করে দিতে সাহায্য করে।
💠 ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করে ক্যান্সার প্রতিরোধ করে।
💠 প্রচুর আন্টিঅক্সিডেন্ট আছে, যা উচ্চ রক্তচাপ ও অন্যান্য রোগের জন্য উপকারী।
💠 গোলমরিচের তেল ত্বক ভালো রাখে। বিশেষ করে ব্রণ দূর করতে সাহায্য করে।
🔵 জায়ফল
💠 ব্লাডপ্রেশার কমায়।
💠 পেট পরিষ্কার রাখে। লিভার থেকে টঙ্নি দূর করে লিভার ভালো রাখে। ডায়রিয়ার ক্ষেত্রে উপকারী।
💠 হার্ট সক্রিয় রাখে।
💠 নিদ্রাহীনতা কমায়। মনঃসংযোগ বাড়ায়।

Comments